Hot Posts

6/recent/ticker-posts

ভিআইপি মুভমেন্ট’, অ্যাম্বুলেন্স যাওয়ার পথটুকুও আটকানো : সিয়াম

  
রাজধানীজুড়ে তীব্র যানজট যেনো এখন নিত্য দিনের সঙ্গী। নানা পদক্ষেপ নিয়েও যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এই যানজটে নাকাল নগরবাসী। এবার বড় পর্দার অভিনেতা সিয়াম আহমেদ কথা বললেন জনসাধারণের সমস্যা নিয়ে। দেশে সমসাময়িক বিভিন্ন সমস্ বুধবার (১৭ জানুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ ব্যাপারে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন সিয়াম আহমেদ। সেখানে তিনি লিখেছেন, নির্বাচনও শেষ হয়ে গেল। সরকারও প্রতিষ্ঠিত। আপনারা কি দেখতে পাচ্ছেন না, রাস্তার কী অবস্থা? পরিচিত মানুষরা যখন দেশের অবস্থা নিয়ে নাক সিটকে বিদেশে সেকেন্ড হোম বানায়, তখনও গর্ব করে বলি, নিজের দেশ ছেড়ে কোথাও যাব না। ভালো লাগে বলতে, আপন লাগে। ‘ভিআইপি মুভমেন্ট’ প্রসঙ্গে এ অভিনেতা বলেন, একটা মানুষ যদি প্রতিদিন ৩ ঘণ্টার বেশি সময় রাস্তায় জ্যামে বসে থাকে, তাহলে কাজ করবে কীভাবে? প্রতিদিন যেন আরেকটু করে বেড়েই যাচ্ছে। মড়ার উপর খাঁড়ার ঘা হলো “ভিআইপি মুভমেন্ট”। অ্যাম্বুলেন্স যাওয়ার পথটুকুও আটকানো! সরকারের প্রতি সমস্যার সমাধান চেয়ে এ অভিনেতা লিখেছেন, দয়া করে এখনো যারা দেশকে ভালোবেসে থেকে যেতে চায়, তাদের থাকার ব্যবস্থা করে দিন। রিজিকের জন্য সবাইকেই প্রতিদিন অনেক জায়গায় চলাচল করতে হয়। তাদের কথাটা দয়া করে মাথায় রাখুন। আমাদের সাহায্য করুন, যাতে আমরা পরিবার ও দেশটাকে সাহায্য করতে পারি।

Post a Comment

0 Comments