অসহায় পরীমণি

রাস্তার ফল খেয়ে অসুস্থ হয়ে ছেলে রাজ্যকে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। কিন্তু এখনও অসুস্থ রাজ্য। শারীরিকভাবে সুস্থ নন পরীমণি নিজেও। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বুধবার (১৭ জানুয়ারি) ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য কলকাতায় গেছেন পরীমণি। তবে সেখানে গিয়ে অসহায় হয়ে পড়েছেন এই নায়িকা। চিকিৎসার জন্য রাজ্যকে নিয়ে কলকাতায় যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বর্তমানে রাজ্যকে নিয়ে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন পরীমণি। তবে কলকাতায় পৌঁছে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। যা ঘিরে চিন্তার ভাঁজ পড়েছে তার ভক্তদের কপালে। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন— ‘জীবনে আগে কখনও এতোটা অসহায় অনুভব করিনি। আল্লাহ সহায়।’পরীমণির এমন পোস্টে ভক্তদের আর বুঝতে বাকি নেই, প্রিয় নায়িকা সত্যিই বড় বিপদে আছেন। পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই ৪৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্টসবক্সে। অনেকেই কমেন্ট করে দ্রুত সুস্থতা কামনা করছেন রাজ্যর। জানা গেছে, গেল সপ্তাহে ছেলে রাজ্যকে সঙ্গে নিয়ে নানার বাড়ি ঘুরতে গিয়েছিলেন পরীমণি। সেখান থেকে ঢাকায় ফেরার পথে রাস্তায় ফল কিনে খান রাজ্য, পরীমণি, পরিবারের সদস্যরাসহ চিত্রনায়িকার গাড়ি চালক। আর এতেই বাঁধে বিপত্তি। ফলগুলো খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তারা। পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তারা। অসুস্থ হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন পরীমণি। পাশাপাশি রাস্তার ফল কিনে খাওয়ার ব্যাপারে সবাইকে সাবধানও করেন এই নায়িকা। গত ১১ জানুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ নায়িকা। ফেসবুকের স্ট্যাটাসে পরীমণি লিখেছিলেন, ‘শীতকালে সবাই খাবার-দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এতো ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালকসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হাসপাতালে।’ প্রসঙ্গত, স্বামী রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। কাজের বাইরে পুরো সময়টা ছেলেকেই দেন এই নায়িকা। রাজ্যর বাবা-মা বলতে এখন পরীমণিই। সংসার ভাঙার পর থেকে ছেলের দেখাশুনা একাই করছেন তিনি।
0 Comments