Hot Posts

6/recent/ticker-posts

অনেক চিন্তাভাবনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি : পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা পরীমণি। কিছুদিন আগেই তার সবচেয়ে আপন মানুষ নানাভাইকে হারিয়েছেন। ব্যক্তিগত ঝামেলা চুকিয়ে, শোককে শক্তিতে পরিণত করে ফের নতুন উদ্যমে কাজ ফিরেছেন ঢাকাই সিনেমার এই গ্লামার নায়িকা। অভিনেত্রীর পাশাপাশি এবার নতুন পরিচয়ে আসছেন তিনি। আসছে ঈদে একটি প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছেন। পরীমণি বলেন, আসলে অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিল কিন্তু কি কিসের বিজনেস শুরু করবো তাই ভাবছিলাম। অবশেষে অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি। হালের এই জনপ্রিয় নায়িকা আরও বলেন, এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেকেই দেখি অনেক ব্যবসা করছে। সেগুলোর মাঝে মেয়েদের প্রসাধনীর পণ্যের ব্যবসা বেশ তুঙ্গে। অনেকেই বেশ ভালো পণ্য বিক্রি করছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। সেক্ষেত্রে দেখা যায় তারা আসলে প্রতারিত হচ্ছে। কেননা ব্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য। যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। আর তাই স্কিন ভালো রাখতে অরজিনাল ব্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি। প্রসঙ্গত, গেল বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমণি। সরকারি অনুদানের এ ছবিটি পরিচালনায় আছেন রেজা ঘটক। এরপর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের একটি সিনেমায়। তারপর হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সম্প্রতি নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এ নায়িকা। এ ছাড়া ভালোবাসা দিবসে পরীমণি অভিনীত ‘বুকিং’ ওয়েব ফিল্ম প্রকাশ পেয়েছে। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন।
 

Post a Comment

0 Comments