Hot Posts

6/recent/ticker-posts

হঠাৎ অচেতন হয়ে পড়লে...

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া। প্রায় দুই বছর হতে চলল বাগদান পর্ব সেরেছেন তিনি। কিন্তু এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। এর মাঝেই দেখতে দেখতে চলে গেছে ২০২৩ সাল। নতুন বছরে কাজ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার। তিনি বলেন, ফারিয়া বেশ কয়েক দিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিল। খেতে চাচ্ছিল না, খুব মাথাব্যথা করছিল। বৃহস্পতিবার হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাই।তিনি আরও বলেন, ফারিয়া এখন একটু সুস্থ। জ্ঞান, ফিরেছে, কথাও বলছে। চিকিৎসক ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত জানা যাবে।এদিকে, নুসরাত ফারিয়া অভিনীত ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ শেষ হয়েছে কিছুদিন আগেই। এটি নির্মাণ করছেন দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। সরকারি অনুদানের এই সিনেমায় ফারিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, শরিফ সিরাজ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে।

 

Post a Comment

0 Comments